বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট শনিবার। ওই দিন রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি আগামী বুধবার হওয়ার কথা ছিল।
এর পরদিন রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করবেন। এ বৈঠকও অনুষ্ঠিত হবে গুলশান কার্যালয়ে। ওই দুই বৈঠকে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে।
আজ সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।
১৩ ও ১৪ আগস্ট জামায়াতের দুই দিনের হরতালের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে।