বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, সারোয়ারী রহমান, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একটি সূত্র জানায়, আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতেই এ বৈঠক ডাকা হয়েছে। একই বিষয়ে আজ ১৮ দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।