বিএনপি নেতা নাজিম উদ্দিন-ফজলুল হক আটক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আটক হওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে দলটির আরও দুই নেতাকে আটক করেছে পুলিশ।

তাঁরা হলেন বিএনপির সাংসদ নাজিম উদ্দিন আহমেদ ও দলের নেতা ফজলুল হক মিলন। তাঁদের রাজধানীর বারিধারার বাসা থেকে আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান বিএনপির এই দুজনকে আটকের খবর নিশ্চিত করেছেন।