সংক্ষেপ

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে গত রোববার রাতে বিএসএফের গুলিতে মো. আবির (২৩) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। তিনি তেলকুপি লম্বাপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, আবির ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভারতের গোপালনগর ক্যাম্পের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি চালান।