সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তৃতার প্রতিক্রিয়া জানাতে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে দলীয় অবস্থান তুলে ধরবেন।
আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।