জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ক্যানটিন কর্মীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও সাধারণ সম্পাদক আবিদ সরকার বক্তব্য দেন। তাঁরা বলেন, গত ২৬ মার্চ রাতে ক্যাম্পাস-সংলগ্ন আমবাগান এলাকা থেকে ক্যানটিন কর্মীকে তুলে নিয়ে স্থানীয় কয়েকজন ধর্ষণ করে। এ ঘটনায় ক্যানটিন মালিক মামলা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি।