বিজিএমইএ ইউনিভার্সিটিতে ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান টুর্নামেন্টের উদ্বোধন করেন
ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) আয়োজনে দ্বিতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাজধানীর তুরাগের নিশাতনগরে বিইউএফটি খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজাফফর উদ্দিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিইউএফটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, ভিসি প্রফেসর এস এম মাহফুজুর রহমান, প্রো-ভিসি প্রফেসর আইযুব নবী খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার, ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে।