সংক্ষেপ

বিজ অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের নানকিং দরবার হলে ‘রাজশাহী নাগরিক সংবর্ধনা কমিটি’ এ সংবর্ধনার আয়োজন করেন। ব্যবসা ও সমাজসেবায় অবদান রাখায় আয়েশা আখতার ডালিয়ার হাতে রাজশাহী নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্টতুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় সাবেক উপাচার্য আবদুল খালেক, ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির সভাপতি শিরীন শারমীন খানম প্রমুখ উপস্থিত ছিলেন। আয়েশা আখতার ডালিয়া রেনেসাঁ গ্রুপের পরিচালক ও পিপলস রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। গত ১৬ মে তিনি রিসের এথেন্সে ইউরোপের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘বিজ অ্যাওয়ার্ড-২০১৫’-এ ভূষিত হন।