জুড়ীতে বনদস্যুদের হামলা

বিট কর্মকর্তা ও বনপ্রহরী আহত

মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বাঁশমহাল থেকে বাঁশ কেটে পাচারে বাধা দেওয়ায় গত সোমবার সন্ধ্যায় বনদস্যুদের হামলায় দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বিট কর্মকর্তা আইয়ুব ও বনপ্রহরী মিজানুর রহমান। এ ঘটনায় বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের কর্মকর্তা আবদুস সাত্তার স্থানীয় ১০ ব্যক্তিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গত মঙ্গলবার রাতে জুড়ী থানায় মামলা করেন। পরে পুলিশ গতকাল বুধবার ইউনুসকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।