মুঠোফোনে আর্থিক সেবা

বিডিকম ই-সার্ভ গ্লোবাল চুক্তি

বাংলাদেশে মুঠোফোনে আর্থিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে যৌথভাবে কাজ শুরু করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিডিকম অনলাইন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ই-সার্ভ গ্লোবাল।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর, আরমান ও ই-সার্ভ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পাওলো মন্টেসরি।