‘নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারই নিশ্চিত করবে পরিবেশিক ন্যায্যতা’ বিষয়ক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। পরিবেশবাদী সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিজয়ী হয় বিপক্ষের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল। পক্ষ দলের এ এইচ এম মুনাইমুল আজম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ ও আলী নগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহার। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|