বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ কমাতে চান এই খাতের ব্যবসায়ীরাও। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নেতারা এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীতে বায়রা কার্যালয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত অভিবাসন খরচ একটি প্রধান সমস্যা। তাই খরচ কমাতে হবে। বায়রা এ ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর ফলে জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা ফিরবে বলে আমরা মনে করি।’