কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্য সহকারী শিক্ষক নাজমুল হাসান ভুইয়াসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এতে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) পরীক্ষাটি পরে নেওয়া হবে।’