চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সুফিয়ান (১৭) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সুফিয়ান উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া বোজারবো বাড়ি এলাকার প্রবাসী ফরিদ আহমদের ছেলে ও গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বসতঘরে সুইসবোর্ডে টেলিভিশনের লাইন লাগাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।