ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হকসাব (৩০) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলা সদরের বাঞ্ছারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে হকসাব তাঁর বাড়িতে ইজিবাইক মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। কিছুক্ষণ পর তাঁকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।