বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক নিহত

ফেনীর সোনাগাজীতে গতকাল সোমবার সকালে মো. মাসুদ (১৮) নামের একজন নির্মাণশ্রমিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ভোলার লালমোহন উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে উপজেলা সদরের বাখরিয়া রাস্তার মাথায় একটি পাঁচতলা ভবনে কাজ করার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।