ফরিদপুরের মধুখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ চন্দ্র সাহা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা দিকে উপজেলার পূর্ব গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বিকাশ সাহা একই এলাকার সুভাষ সাহার দোকানে কাজ করতেন। সুভাষ সাহার বসতবাড়িতে বৈদ্যুতিক মিটারে সমস্যা দেখা দেওয়ার পর গতকাল সকালে বিকাশ সেটি পরীক্ষা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।