বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান মারা গেছেন

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান মারা গেছেন। ওই লাইনম্যানের নাম মনোহর আলী (২৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ওমর চান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মনোহর আলী জামালপুর সদর উপজেলার মেঘা গ্রামের আবদুল জব্বারের ছেলে। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম আবদুল হাকিম জানান, মনোহর আলী ওমর চান্দা গ্রামে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।