বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের তিহাটি গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান ফকির (৩২) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি তিহাটি গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, শাহজাহান ফকির একই ইউনিয়নের রবি বালার বাড়িতে নির্মাণকাজ করছিলেন। গতকাল কাজ করে নিচে নামার সময় তিনি ও মিস্ত্রি হরিচাঁদ বৈদ্য (৪৫) অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে শাহজাহান ঘটনাস্থলেই মারা যান এবং হরিচাঁদ আহত হন।