বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তাসলিমা ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের শেখ আসাদুজ্জামানের স্ত্রী। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, ওই গৃহবধূ ভোরে নিজের বাড়ির রাস্তার সামনে একটি সুপারিগাছ কাটেন। এ সময় গাছটি রাস্তার ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভির লাইনের ওপর পড়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তিনি অসাবধানতাবশত গাছটি সরাতে গেলে ঘটনাস্থলেই মারা যান।