সংক্ষেপ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

মাগুরা সদর উপজেলায় গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। তাঁর নাম মো. মুসাক মোল্লা (৪৬)। বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুসাক মোল্লার ভাইয়ের ছেলে হেদায়েত তুর্কি বলেন, সকাল ১০টার দিকে নিজের বাড়িতে বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকাল ১০টায় মনিরামপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মাগুরা সদর থানার ওসি আজমল হুদা গতকাল বিকেলে বলেন, ওই ব্যাপারে থানা-পুলিশকে কেউ জানায়নি।