বিনা মূল্যে চিকিৎসা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ মোহাম্মদ হাবিবে মিল্লাত। দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি