বিনা মূল্যে চিকিৎসা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের অলিউল্লাহ পাটোয়ারী মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। জাতীয় অন্ধকল্যাণ সমিতির কুমিল্লার চক্ষু হাসপাতাল ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রঙধনু সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ সেবার আয়োজন করে। চক্ষু হাসপাতালের সমন্বয়কারী মো. সফিকুল ইসলাম ও চিকিৎসা কর্মকর্তা মো. জালালউদ্দিন রোগীদের সেবা দেন। রঙধনু সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নের দেড় শতাধিক গরিব ও দুস্থ রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া প্রায় অর্ধশতাধিক রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|