শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নালিতাবাড়ী উপজেলায় ২০০৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের (এসএসসি) সংগঠন ‘০৯ ব্যাচ’-এর উদ্যোগে এই চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়েছে। এখানে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মেহেদি হাসান ও চিকিৎসা কর্মকর্তা রাজিব কর্মকার রোগীদের ব্যবস্থাপত্র ও চিকিৎসা দেন। এখানে রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়েছে।