সংক্ষেপ

বিনা মূল্যে চিকিৎসা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় অবস্থিত সিআইপিআরবি কার্যালয়ে দুই শতাধিক রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়। রোগী দেখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম, সহযোগী অধ্যাপক উত্তম কুমার সাহা, কনসালট্যান্ট সাইদ হাসান ও রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল। কর্মসূচি সমন্বয় করেন সিআইপিআরবির পরিচালক সাইদুর রহমান মাশরেকী, রিসার্চ ফেলো তারেক হাসান ও প্রকল্প সমন্বয়কারী গাজী

ইখতিয়ার আহমেদ।