নওগাঁর সাপাহারে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার প্রতিবন্ধী লোকজনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল উপজেলার ১০০ জন প্রতিবন্ধীকে এ চিকিৎসাসেবা দেয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিনা মূল্যে এ চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কর্মকর্তা শরিফুল ইসলাম এবং সাপাহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক।