বিনা মূল্যে চিকিৎসা

নবজাগরণ যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে গতকাল শুক্রবার পুরান ঢাকার লালবাগের আমলীগোলায় প্রায় ৪০০ দুস্থ শিশুকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক মোস্তফা কামাল রউফ ও ধীমান রায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাসেল হোসেন, মিটফোর্ড হাসপাতালের রানা কুমার বিশ্বাস ও আসিফ ইমরান শিশুদের চিকিৎসাসেবা দেন। ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।