শেরপুরের নকলায় গতকাল শুক্রবার বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোস্তফা শাকুর। এতে সভাপতিত্ব করেন রাজীব পোদ্দার। স্থানীয় সামাজিক সংগঠন ব্লাড ব্যাংক অব নকলা এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান বলেন, গতকাল বেলা দুইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ২০০ মানুষের ব্লাড গ্রুপিং করা হয়।