
সংসদবিষয়ক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নতুন কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়। সভায় জনকণ্ঠ-এর উত্তম চক্রবর্তীকে সভাপতি ও ঢাকা ট্রিবিউন-এর কামরান রেজা চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের িবদায়ী আহ্বায়ক আশিস সৈকত৷ সংসদবিষয়ক প্রতিবেদকদের পেশাগত উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে বিপিজেএ গঠন করা হয়৷ বিজ্ঞপ্তি৷