পান-পানি সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্য। জৈন্তা রাজার স্মৃতিবিজড়িত ডিবি বিল, ইয়াম, হরফকাটা, কেন্দ্রী বিলসহ সেখানে রয়েছে চারটি বিল। বিলগুলোকে কেন্দ্র করেই নাম হয়েছে ডিবির হাওর। চারটি বিলের অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। সেই বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। লতাপাতা-গুল্মে ভরা বিলের পানিতে ফুটে আছে হাজারো লাল শাপলা। সম্প্রতি ধারণ করা ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

বিলে পড়েছে ভোরের আলো।
হেমন্তের কুয়াশামাখা সকালে শাপলা বিলে নৌকা নিয়ে আসছেন এক মাঝি।
শাপলা পাপড়িতে শিশিরকণা।
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল শাপলা।
সবুজ পাতার আচ্ছাদনে ঢাকা পড়েছে জলরাশি।
শাপলা দর্শনে আসা পর্যটকেরা মুঠোফোনে ছবি তুলছেন।
বিলে নৌকা নিয়ে ঘুরছে পর্যটক।
শাপলার হাসি
শাপলার ডগায় ফিঙে।
শাপলার ওপর অতিথি পাখির ওড়াউড়ি।