রাজশাহীর মোহনপুর উপজেলার গোপইল গ্রামের পশ্চিম বিলে শাপলা তুলতে গিয়ে গত শনিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো গোপইল গ্রামের মৃত নায়েব সরদারের ছেলে মমিনুল ইসলাম (৯) ও আনারুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন (১০)। সম্পর্কে এরা চাচা-ভাতিজি। মমিনুল ইসলাম গোপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ও খাদিজা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মমিনুল, খাদিজা এবং একই গ্রামের সজীব হোসেনের ছেলে নবিউল ইসলাম (১২) ও নজরুল ইসলামের মেয়ে নাসিমা আখতার (৬) সকালের দিকে তালগাছের তৈরি ডুঙ্গায় করে শাপলা তুলতে যায়। এ সময় ডুঙ্গা ডুবে গেলে মমিনুল ও খাদিজা মারা যায়।