পোশাক কারখানার ভবন নির্মাণে ‘বিল্ডিং কোড’ অনুসরণের তাগিদ দিয়েছেন প্রকৌশলীরা। কারণ, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
গতকাল শনিবার চট্টগ্রামে এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বিজিএমইএ চট্টগ্রামের মাহাবুব আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পোশাক কারখানার ভবন, আগুন ও বৈদ্যুতিক নিরাপত্তাবিষয়ক এ সেমিনারের আয়োজন করে বিজিএমইএ।
সেমিনারে সভাপতিত্ব করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত আলী। মূল আলোচক ছিলেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি অধ্যাপক এম শামীম জেড বসুনীয়া ও জিআইজেড প্রতিনিধি আমিনুল হাসান হেলাল। সেমিনার সঞ্চালন করেন সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।