গতকাল সন্ধ্যায় শ্রমিক দলের মহানগর কমিটির সম্মেলনের শেষ অধিবেশনে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করার কথা ছিল। কিন্তু দলের একটি অংশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে হইচই ও চেয়ার ভাঙচুর করে।
এ অবস্থায় নতুন নেতৃত্ব নির্বাচন না করে অধিবেশন স্থগিত করা হয়। ১৬ এপ্রিল ভোটে নতুন কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়।
বজলুল আলম ও সুমন ভূঁইয়া নামের মহানগরের দুই নেতা তাঁদের সমর্থকদের নিয়ে এই ঘটনা ঘটান বলে অভিযোগ আছে।