বিশেষ সভা

যানজট নিরসনের জন্য মহাসড়কের ওপর থেকে হাটবাজার অপসারণ করার হাইকোর্টের নিদের্শনা আছে এবং বারবার এই ব্যাপারে তাগাদা আসছে। তাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর স্থাপিত শান্তির হাট ও ক্রসিং বাজার দুটি দ্রুত উচ্ছেদ করে অন্যত্র নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন।