সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ১৮ কিলোমিটার সড়কে নাশকতা প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।