সিলেটের বিশ্বনাথে গতকাল মঙ্গলবার শিক্ষার উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের তিন এমপি। তাঁরা হলেন: ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির টবিয়াস অ্যালিউড, অ্যান মেইন ও এন্ডু স্টিফেনসন।এমপিরা বলেছেন, ব্রিটিশ সরকার সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও চিকিৎসার উন্নয়নে সহযোগিতা করবে। এই লক্ষ্যে এরই মধ্যে মায়া প্রকল্পের অধীনে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। তাঁরা বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য সব সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে।এ ছাড়া আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহেদুর রহমান। সাংসদ শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশের উন্নয়নে ব্রিটিশ সরকারের আগ্রহের জন্য ধন্যবাদ জানান।