বিস্ফোরণে আহত ২

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় এস আলম পরিবহনের গাড়ির গ্যারেজে তেলের ট্যাংক সংস্কারের সময় বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বাচা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসক মিশমা ইসলাম জানান, সেলিমের শরীরের ৯০ শতাংশ ও বাচার ২০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম