কৃষি পুনর্বাসন (রবি) কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের ৪৪০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষাবীজ, দুই কেজি ভুট্টাবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|