
বীরাঙ্গনা সখিনা বিবির মাজারের পুরো এলাকায় রয়েছে কাঠগোলাপগাছ। এই গাছের মূল গুঁড়ি কোনটি, তা বের কঠিন।
মাজারের দেয়ালে এমন একটি শ্বেতপাথরে সখিনার জীবনকাহিনির সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে।
একমাত্র প্রবেশফটক।
কাঠগোলাপগাছের শাখাগুলো একেঁবেঁকে প্রসারিত হয়ে তৈরি করেছে অন্য রকম এক শিল্প।
মাটিতে বিছিয়ে আছে কাঠগোলাপ ফুল।
বীরাঙ্গনা সখিনার কবরস্থান। ছবি: জগলুল পাশা
এঁকেবেঁকে যাওয়া কাঠগোলাপগাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে এক ফিঙে পাখি।
মাজারের এক পাশে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে একটি বটগাছ।
মাজারের ঠিক সামনেই সখিনা বিবির নামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।
গাছের ডালপালা যেন মিতালি করছে মাটির সঙ্গে।