বীর বাহাদুরকে সংবর্ধনার প্রস্তুতি

বান্দরবানে সাংসদ বীর বাহাদুর উশৈচিং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের (পাচবিম) প্রতিমন্ত্রী হওয়ায় ২২ জানুয়ারি থেকে আওয়ামী লীগ তিন দিনব্যাপী জাঁমজমকপূর্ণ সংবর্ধনা উৎসবের আয়োজন করেছে।
এ উপলক্ষে জেলা শহরের রাজার মাঠে রাজকীয় মঞ্চ, ১৩০টি তোরণ নির্মাণসহ বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন। দশম সংসদের সাংসদ ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বীর বাহাদুর ২২ জানুয়ারি প্রথম নিজ বাড়ি বান্দরবানে আসছেন।
সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী বলেন, তিন দিনব্যাপী সংবর্ধনা উৎসবে ছয়জন শিল্পীকে নিয়ে আসা হবে।