বুড়িগঙ্গার শাখা নদীর তীরে কামরাঙ্গীরচর থানাধীন কয়লাঘাট এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে এই অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার এনডিসি মোহাম্মদ রাসুলুল কাদের। প্রথম আলো ডটকমকে তিনি জানান, আজকের অভিযানে বুড়িগঙ্গার শাখা নদীর তীরের অভ্যন্তরে ছোট-বড় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।