সংক্ষেপ

বৃক্ষমেলা উদ্বোধন

‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ’ প্রতিপাদ্য নিয়ে নড়াইলের লোহাগড়ায় চার দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা। উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক শেখ আমিনুল হক প্রমুখ। মেলায় ২৫টি স্টল আছে।