সংক্ষেপ

বৃত্তি পরীক্ষা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দুদু দেওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বিশেষ বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার নেওয়া হয়েছে। দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই পরীক্ষায় উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ফাউন্ডেশন প্রতিবছর এককালীন ২০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি দিয়ে থাকে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক প্রমুখ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।