বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে আগুনে পুড়ে সুলতান আহমেদ (৮৫) নামের পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের চান্দগাঁও থানার রাহাত্তরপুল এলাকার সালেহ আহমেদ মুন্সীর বাড়ির একটি সেমি পাকা ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চান্দগাঁও থানার এসআই রীতেন কুমার সাহা জানান, আগুন লাগার পর সবাই ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও সুলতান আহমেদ ঘরে আটকা পড়েন। এতে তাঁর মৃত্যু হয়।