নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার এলাকায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সন্তোষ কর্মকার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তোষের ছেলে উজ্জ্বল জানান, সকালে রেললাইনসংলগ্ন দ্বিগুবাবুর বাজারে সবজি কেনার সময় ঢাকামুখী একটি ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই তিনি মারা যান।