বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর গোলাপবাগে একটি বেসরকারি হাসপাতালে গতকাল শনিবার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি মারা গেছেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে মাসুদ রানা উত্তর গোলাপবাগে বেসরকারি মনোয়ারা হাসপাতালের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।