জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানের বাসভবনের পেছন থেকে পুলিশ ওই বস্তুটি উদ্ধার করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) জামালপুর ক্যাম্পের পরিচালক মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা বস্তুটি দেখতে অবিকল বোমার মতো।