২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ঢাকা বোর্ডের সেরা ২০টি স্কুলের মধ্যে ময়মনসিংহের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে।
সেরা ২০-এ থাকা ময়মনসিংহের তিনটি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নবম, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ১৫তম ও ময়মনসিংহ জিলা স্কুল ১৮তম স্থানে রয়েছে।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩০৭ জন। পাসের হার ৯৮ দশমিক
৬৮। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭০।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের স্কুল শাখা থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।
ময়মনসিংহ জিলা স্কুল থেকে ২৭৬ জনের মধ্যে পাস করেছে ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩৩ জন।