ইসলামী ব্যাংক লিমিটেডের জয়পুরহাট শাখার ভল্ট ভেঙে নগদ ১৭ লাখ ১৪ হাজার টাকা এবং একটি শটগান ও ১২টি গুলি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন: ওই ব্যাংকের নৈশপ্রহরী জহুরুল ইসলাম (৩৫), ব্যাংকের নিচে অবস্থিত ফৌজিয়া মার্কেটের নৈশপ্রহরী হারুনুর রশিদ (৩২), মার্কেটের পুরোনো কাঁসা-পিতল ব্যবসায়ী আবুল হোসেন (৪২) ও আবদুল মজিদ (৪৮)।এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন।