ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শোয়েব আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের টি এ সড়কের ফকিরাপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, শোয়েবের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন্ন স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির নামে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।